সময় কলকাতা ডেস্ক:- নিজের বাড়িতেই রহস্যজনকভাবে খুন হয়ে গিয়েছেন কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশ। রবিবার বিকেল সাড়ে চারটে নাগাদ এই ঘটনার কথা জানতে পারে পুলিশ। রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় পুলিশ ওম প্রকাশের স্ত্রী পল্লবীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, পুলিশ যখন বাড়িতে যায় তখন পল্লবী এবং তার মেয়ে বাড়িতেই ছিলেন। পুলিশের কাছে অবাক করা বিষয় হল, পল্লবী এবং তার মেয়ে নিজেদেরকে একটি ঘরে ভেতর থেকে ছিটকিনি দিয়ে নিজেদেরকে আটকে দেখেছিল। ঘটনার সময় কর্ণাটক পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশের পুত্র বাড়িতে ছিলেন না। মূলত, প্রকাশের ছেলেই পুলিশকে ঘটনাটি জানায়। পুলিশের অনুমান সম্পত্তিগত বিরোধের কারণে এই হত্যাকান্ড হতে পারে।
প্রসঙ্গত, মৃত প্রকাশের দেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে। প্রকাশের দেহে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। তবে এই ছুরিটি দিয়েই প্রকাশকে খুন করা হয়েছে কিনা সেটা পুলিশ খতিয়ে দেখছে। প্রাক্তন ডিজির হত্যার ঘটনায় তাঁর স্ত্রীকে জেরা এবং আটক করায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দিয়েছে কর্ণাটকে।


More Stories
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা
আতস কাচের তলায় :গেলেন ধর্মেন্দ্র, এলেন প্রহ্লাদ
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান