সময় কলকাতা ডেস্ক:- পহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে মঙ্গলবার মধ্যরাতে ভারত হামলা তথা সামরিক অভিযান চালিয়েছে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মাটিতে। এই সামরিক অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে মঙ্গলবার রাত ১ টা বেজে ৪৪ মিনিট নাগাদ একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে এই অপারেশন সিঁদুরের কথা।
ভারতীয় সামরিক বাহিনীর দাবি, পাকিস্তানের মাটিতে এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট নয়টি টার্গেট অঞ্চলে ভারতবর্ষের মিসাইল আঘাত আনতে সমর্থ হয়েছে। যদিও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রকাশ করা এই প্রেস বিবৃতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ এর ব্যাপারে বিশদে কিছু বলা হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বলা হয়েছে, টার্গেটেড অঞ্চলগুলি আসলে সন্ত্রাসীদের ঘাটি। এর মধ্যে একটি কুখ্যাত মাদ্রাসাও রয়েছে।
এদিকে সকাল সাতটা নাগাদ পাকিস্তানি মিলিটারি আপডেট অনুযায়ী ভারত থেকে মিসাইল ছোঁড়া হয়েছে ২৪ টি। যার মধ্যে একটি ফাটে নি। বাকি সবগুলি এক্সপ্লয়েড হয়েছে। ফলে ১০ জন মারা গেছেন। যাদের মধ্যে ৩ জন মহিলা ও একজন শিশু। এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের তরফে অনেক ইন্টারন্যাশনাল জার্নালিস্ট ডাকা হয়েছে , এটা দেখানোর জন্য যে ভারত নির্মমভাবে অসামরিক টার্গেটে আক্রমণ করেছে।
তবে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য আশা প্রকাশ করেছেন এই যুদ্ধ ছড়াবে না। ভারতের করা হামলায় পাকিস্তানের সম্ভাব্য প্রতিক্রিয়া কী হতে চলেছে, মূলত তার দিকেই এখন নজর রাখছে আন্তর্জাতিক কূটনৈতিক মহল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার