সময় কলকাতা ডেস্ক:- নবদম্পতির সংসারে আচমকা দুঃসংবাদ। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু! জানা গেছে, সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন সৃঞ্জয় ওরফে প্রীতম। মা রিঙ্কু বিয়ে করে দিলীপ ঘোষের বাড়িতে যাওয়ার পর থেকে, প্রীতম নিউটাউনের সাপুরজি আবাসনে একাই থাকতেন। সেখানেই মঙ্গলবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, প্রথমে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রীতমকে। সেখানে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বছর ২৬ এর সৃঞ্জয় আত্মহত্যা করেছেন। দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। যদিও এই বিষয় নিয়ে মা রিঙ্কু বা বাবা দিলীপের কোনও প্রতিক্রিয়াও মেলেনি।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। তাঁদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না সৃঞ্জয়। তবে সূত্রের খবর, মায়ের বিয়েতে খুশি ছিলেন তিনি। সৃঞ্জয় জানিয়েছিলেন, পূর্বপরিকল্পিত ভাবে ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তাঁর। হোটেল ও আনুষঙ্গিক সব বুকিং হয়ে গেছে। সেই কারণে বিয়েতে উপস্থিত থাকতে পারছেন না।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা