সময় কলকাতা ডেস্ক:- ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযোগ প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নিউ ব্যারাকপুরে। স্বাভাবিকভাবেই ঘটনাটি ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটির লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিউ ব্যারাকপুর থানায়।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার অন্তর্গত বিলকান্দা এলাকায়। অভিযোগ চলতি মাসের ৫ তারিখ নাবালিকা যখন তার বাড়িতে ফিরছিল সে সময় প্রতিবেশী ওই বৃদ্ধ তাকে রাস্তায় ধরে তার সঙ্গে অশ্লীল আচরণ করেন। বিষয়টি জানাজানি হতেই স্থানীয় ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু পরবর্তী সময়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা না নেওয়ায় অবশেষে বৃহস্পতিবার দুপুরে নিউ ব্যারাকপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মনিদ্র রায় নামে বছর ৭০ এর ওই বৃদ্ধকে গ্রেফতার করেছে নিউ বারাকপুর থানার পুলিশ। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে নির্যাতিতা নাবালিকার পরিবারের তরফে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
শোভনদেবের আপ্ত-সহায়কের রিসর্ট সিল করল প্রশাসন
ধূপগুড়িতে বুলডোজার