Home » মাদকবিরোধী দিবসে অভিনব উদ্যোগ, লক্ষ্য মাদকমুক্ত সমাজ গঠন

মাদকবিরোধী দিবসে অভিনব উদ্যোগ, লক্ষ্য মাদকমুক্ত সমাজ গঠন

সময় কলকাতা ডেস্ক:- মাদকবিরোধী বার্তা দিতে অভিনব উদ্যোগ বারাসাত জেলা পুলিশের। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বিশেষ বার্তা দিল বারাসাত জেলা পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসাত রবীন্দ্রভবনে আয়োজিত হল সচেতনতামূলক নাট্য অনুষ্ঠান।

বারাসাত শহরের একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বারাসাত জেলা পুলিশ। অভিনব এই উদ্যোগে নাটকের মাধ্যমে তুলে ধরা হয় মাদকের ভয়াবহতা ও তা থেকে মুক্তির পথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত জেলা পুলিশের সুপার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক, ও বারাসাত থানার আইসি সহ জেলার একাধিক আধিকারিক।

বারাসাত জেলা পুলিশের পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই চলছে ধারাবাহিক সচেতনতা প্রচার। তবে এদিনের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সচেতনতার প্রচার আরও বেশি করে মানুষের কাছে পৌঁছেদেন প্রশাসনিক কর্তারা। দুপুর একটা নাগাদ আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ এবং পুলিশ প্রশাসনের সক্রিয় উপস্থিতিই প্রমাণ করে—মাদকমুক্ত সমাজ গড়ার দায় শুধুমাত্র সরকারের নয়, বরং গোটা সমাজের।

About Post Author