সময় কলকাতা ডেস্ক:- গাড়ি থেকে নামতেই গুলিতে ঝাঁজরা নামী ব্যবসায়ী ও বিজেপি নেতা গোপাল খেমকা। গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘটনাস্থল, পাটনার অভিজাত গাঁধীময়দান এলাকা।
জানা গিয়েছে, রাত ১১টা ৪০ মিনিট নাগাদ নিজের গাড়ি থেকে নামার মুহূর্তেই তাঁকে লক্ষ করে গুলি চালায় বাইক আরোহী আততায়ীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় খেমকার। খেমকা ছিলেন মাগধ হাসপাতালের কর্ণধার এবং ব্যাঙ্কিপুর ক্লাবের ডিরেক্টর। থাকতেন সংলগ্ন টুইন টাওয়ার আবাসনের সামনে, পনাশ হোটেলের লাগোয়া এলাকাতেই ঘটে এই নৃশংস হামলা। বছরের শেষেই বিহারে নির্বাচন। স্বাভাবিক ভাবেই এই হত্যাকাণ্ড ঘিরে নীতীশ সরকারকে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।
তাত্পর্যপূর্ণ বিষয় হল, গোপাল খেমকার ছেলে গুঞ্জন খেমকাকে ২০১৮ সালে একই রকমভাবে গুলি করে হত্যা করা হয়। সেই তদন্ত আজও ধোঁয়াশায় ঢাকা। এদিকে, নির্বাচনের আগে এমন ঘটনায় বিহারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উঠছে প্রশ্ন। পুলিশের তরফে জানানো হয়েছে, খুনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।


More Stories
শুভেন্দু -এনসিপিআই বৈঠক, তাৎপর্য কী?
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী