সময় কলকাতা ডেস্ক:- ছবি মুক্তির দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ উদয়পুর ফাইলসের প্রযোজকরা। উল্লেখ্য কানাইয়া লাল বলে একজন দর্জিকে হত্যা করার কাহিনীর উপর ভিত্তি করে এই ছবিটি তৈরি করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অব সার্টিফিফিকেশন ছবিটিকে ছাড়পত্র দিলেও রাজস্থান সরকার ছবিটিকে তাদের রাজ্যে রিলিজ করতে দিতে রাজি নন।
কারণ, রাজ্য সরকারের বক্তব্য এই ছবিটি মুক্তি পেলে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। অন্যদিকে উদয়পুর ফাইলসের নির্মাতাদের বক্তব্য সেন্সর সার্টিফিকেট পাওয়ার পর এই ধরনের প্রশাসনিক নির্দেশে ছবি আটকে দেওয়াটা বেআইনি পদক্ষেপ।
এদিকে, সুপ্রিম কোর্টের বিচারপতিরা জানিয়েছেন, আমরা ছবি নির্মাতাদের আবেদন গ্রহণ করছি। আদালত সূত্রের খবর, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই ছবিটির ব্যাপারে জরুরী ভিত্তিতে শুনানি হতে পারে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর