সময় কলকাতা ডেস্ক:- ক্যালেন্ডারের হিসেব বলছে, শারদোৎসবে মেতে উঠতে এখনও ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হবে মাস দেড়েক। তবে প্রস্তুতি পর্ব তো আর ফেলে রাখা যায় না। ইতিমধ্যেই বিভিন্ন সর্বজনীন পুজোয় এখন থেকেই থিম, প্যান্ডেল নিয়ে ভাবনাচিন্তা ও প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই মতো এবার রবিবার খুঁটি পুজোর মাধ্যমে কলকাতার ৪৩ নম্বর ওয়ার্ডের ইয়ং বয়েজ ক্লাব তাঁদের মণ্ডপ তৈরির কাজ শুরু করে দিল। ইয়ং বয়েজ ক্লাব গত ৫৬ বছর ধরে দুর্গাপুজো করে আসছে। প্রত্যেক বছরই বিভিন্ন ধরনের চিত্তাকর্ষক থিমের পুজো করে থাকে তাঁরা। এবছর তাঁদের ভাবনা অপারেশন সিঁদুর।
ক্লাবের পুজো উদ্যোক্তা বিক্রান্ত সিং-এর তরফে জানানো হয়েছে যে, তারা প্রত্যেক বছর বিভিন্ন ধরনের থিমের পুজো করেন, কিন্তু এবার যেহেতু পাকিস্তানের উপর ভারত সরকার অপারেশন সিঁদুর লঞ্চ করেছে এবং তা সাফল্য পেয়েছে। সেই কারণেই দেশের বীর সৈনিকদের কুর্নিশ জানাতে এই উদ্যোগ নিয়েছে তাঁরা।
এদিন সকাল থেকে ক্লাবের বিভিন্ন সদস্যরা পূজা মন্ডপের কাছে এসে উপস্থিত হন আর সেইখানে তারা পুজোতে অংশগ্রহণ করেন। সংবাদ মাধ্যমের কাছে তারা বলেন, ‘দুর্গা পুজো মানে এক অন্য আবেগ। ও এনার্জি। আজ খুঁটি পুজোর মধ্য দিয়ে পূজোর একটা আবেগ তৈরি হয়ে গেছে সবার মধ্যে। সবাই প্রস্তুত রয়েছি। দুর্গা পুজো ও আনন্দ উপভোগ করার জন্য সকল মানুষের কাছে আমাদের আগ্রহ থাকছে আপনারা আসুন ও অপারেশন সিঁদুর থিম দেখুন ও প্রতিমা দর্শন করুন।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর