Home » মধ্যমগ্রাম বিস্ফোরণের ঘটনায় নয়া তথ্য!

মধ্যমগ্রাম বিস্ফোরণের ঘটনায় নয়া তথ্য!

সময় কলকাতা ডেস্ক:- মধ্যমগ্রাম বিস্ফোরণের ঘটনায় নয়া তথ্য! পুলিশ সূত্রে খবর, মধ্যগ্রাম বিস্ফোরণে মৃত সচ্চিদানন্দ মিশ্রর সাথে সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় মধ্যমগ্রামের মহিলা বাসিন্দা নীলিমার। শুরু হয় দুজনের মধ্যে প্রেমালাপ। এরপর সেই মহিলার স্বামীকেই খুন করার উদ্দেশ্যে উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামে আসেন সচ্চিদানন্দ।

তবে, খুন করতে এসে বিস্ফোরণে নিজে মরে গেলেও এই ঘটনায় তার প্রেমিকা নীলিমার যোগসূত্রতা রয়েছে বলে মনে করছেন এই ঘটনার তদন্তকারীরা। এসটিএফ-এর টিম ইতিমধ্যেই ওই মহিলাকে আটক করেছে। তার স্বামী শফিকুল গাজীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, এর আগে-ও একাধিকবার নীলিমাদের বাড়িতে উত্তর প্রদেশের একটি ছেলেকে নিয়ে গন্ডগোল হয়েছে স্বামী-স্ত্রীর মধ্যে সে কথা স্বীকার করছেন প্রতিবেশীরা।

About Post Author