Home » নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী; চাঞ্চল্য রাজধানীতে, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

নিজের বাসভবনে আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী; চাঞ্চল্য রাজধানীতে, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

সময় কলকাতা ডেস্ক:- নিজের বাসভবনেই আক্রান্ত মুখমন্ত্রী। মুক্ষমতরীকে মারা হল চড়-থাপ্পড়। হ্যাঁ ঠিক এমনই ঘটল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সাথে। ফলে চাঞ্চল্য ছড়াল রাজধানীতে। একইসাথে উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্নও।

প্রসঙ্গত, বুধবার সকালে নিজের বাসভবনে ‘জনশুনানি’ করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। সেই মতোই এদিন সকালে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনছিলেন। হামলাকারীও সেই জনশুনানিতে এসেছিলেন।

সূত্রের খবর, হামলাকারী নিজের কথা জানানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে যান। তার কথা শোনার সময় রেখা গুপ্তার উপর ওই হামলাকারী যুবক হামলা চালান। মুখ্যমন্ত্রীকে চড় মারেন বলে অভিযোগ। তৎক্ষণাৎ ওই যুবককে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা ধরে ফেলেন।

সূত্রের খবর, ওই হামলাকারী যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয়। এমনকী ওই অভিযুক্ত যুবকের কোনও রাজনৈতিক যোগ আছে কিনা তাও স্পষ্ট নয়।

About Post Author