সময় কলকাতা ডেস্ক:- ফের প্রকৃতির গ্রাসে জম্মু-কাশ্মীর। শুক্রবার গভীর রাতে জম্মুর রামবন জেলার রাজবাগ এলাকায় জলোচ্ছ্বাসে তছনছ হয়ে গিয়েছে অসংখ্য ঘরবাড়ি সহ রাস্তা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল ওই এলাকায়। রাত সাড়ে ১২ টা নাগাদ আচমকা হড়পা বান নামে দ্রুবলা নালায়। প্রবল জলস্রোতে দু’টি বাড়ি কার্যত খড়কুটোর মত ভেসে যায়। মৃত ও নিখোঁজেরা ওই বাড়ি দু’টির বাসিন্দা ছিলেন। পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর মিলিত প্রচেষ্টায় দ্রুত উদ্ধার কাজ চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে তিন জনের দেহ উদ্ধার হয়। নিখোঁজদের খোঁজ চলছে। সরকারি হিসাব অনুযায়ী ১৪ অগস্ট থেকে ২৮ অগস্টের মধ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে মৃত্যু হয়েছে প্রায় শতাধিক। বিপর্যয়ের আশঙ্কা রয়েছে এখনও। মৌসম ভবন জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা বৃষ্টি চলবে জম্মুর পাহাড়ি এলাকায়।


More Stories
ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধির প্রভাব কোথায়? বিরোধিতা কেন?
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!