সময় কলকাতা ডেস্ক:- রবিবার হাওড়ায় ১৬ নম্বরের জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি। দুপুর ১টা ৫মিনিট নাগাদ ডানকুনির দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। মন্ত্রীর গাড়ির পিছনে ধাক্কা মারে একটি ট্রাক। এর জেরে মন্ত্রীর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সামান্য আঘাতও পান মন্ত্রী। ইতিমধ্যে ওই ট্রাক চালককে আটক করেছে পুলিশ।
তীব্র গতিতে ছুটে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে। মন্ত্রীর গাড়ির পিছনের অংশ দুমড়ে যায়। সাথে সাথে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে প্রদীপ মজুমদারকে বের করে নিয়ে আসা হয়।
দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ট্রাফিক পুলিশ। ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘাতক গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনা কী ভাবে ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?