অরূপ ভট্টাচার্য, সময় কলকাতা ডেস্ক:
বর্তমানে ফাইবারের নৌকা বাজারে আসায় কাঠের তৈরি নৌকার কদর ক্রমশ কমে চাহিদা ক্রমশ কমছে।ফলে চাহিদা ক্রমশ কমতে থাকায় সমস্যায় পড়েছেন নৌকা শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা। বলাগড়ের ঐতিীহ্যবাহী নৌকা শিল্পের নামজোড়ো খ্যাতি ছিল। কিন্তু যতদিন যাচ্ছে এই শিল্প বিলুপ্তির পথে এগোচ্ছে। বর্ষার সময় নৌকা তৈরির দু একটা বরাত এলেও অন্য সময় কার্যত মাছি তাড়াতে হচ্ছে নৌকা শিল্পীদের।

হুগলির বলাগড়ের শ্রীপুর ও তেঁতুলিয়া গঙ্গা উপকূলবর্তী এলাকায় প্রায় ৩০০টি পরিবার এই নৌশিল্পের সঙ্গে যুক্ত। এই এলাকার তৈরি হওয়া নৌকা আগে এ রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হত।পাশাপাশি উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খন্ড প্রভৃতি সরবরাহ হত।কিন্তু নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় শাল, সেগুন কাঠের দাম আকাশছোঁয়া হওয়ায় খরচও পোশাতে পারছেন না শিল্পীরা। মাছ ধরার ক্ষেত্রে ছোট নৌকার চাহিদা বেশি।কাঠের এই নৌকা তৈরি করতে খরচ পড়ে প্রায় লক্ষাধিক টাকা।কিন্তু তার থেক কম খরচে ফাইবারের নৌকা পেয়ে যাচ্ছেন জেলেরা। ফলে কাঠের নৌকার চাহিদা ক্রমশ কমছে।

বলাগড়ের শ্রীপুরের বাসিন্দা এক নৌশিল্পী শেখ কুতুবুদ্দীন, বিশ্বনাথ মাঝিরা বলেন, “আমি এই নৌকা শিল্পের সঙ্গে ২০ বছর ধরে যুক্ত। কিন্তু যতদিন যাচ্ছে এই নৌশিল্প প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এমনকী এই কাজ করে ভাল মুনাফার আশা করাও যায় না। তাপ উপর কাঁচামাল এবং শ্রমিক সমস্যা তো লেগেই আছে। সরকারের থেকেও কোনও সাহায্য পাওয়া যায় না। এইভাবে চলতে থাকলে নৌশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা মৃত্যুর পথ বেছে নিতে বাধ্য হবে।”


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়