সময় কলকাতা ডেস্ক: পরকীয়ায় মর্মান্তিক পরিণাম।স্বামী পরকীয়ায় লিপ্ত।আর তার জেরেই দুই সন্তানকে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। শনিবার দক্ষিন চব্বিশ পরগণা জেলার কুলতলির মইপিটে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।মৃত গৃহবধূর নাম বুল্টি মণ্ডল(২৭)।দুই সন্তানের নাম মনিকা মণ্ডল(৯),মানস মণ্ডল(৫)।স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহননে এলাকায় যুগপৎ চাঞ্চল্য ও বিষাদ। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, প্রায় দশ বছর আগে কুলতলির ভুবেনেশ্বরীর বাসিন্দা বাবুসোনা মণ্ডলের সঙ্গে মইপিটের বিনোদপুর গ্রামের বুল্টির বিয়ে হয়।স্বামী মদ্যপ জ্বালা-যন্ত্রণা দিলেও দাম্পত্য কলহের মধ্যে দুটি সন্তানের মা হন তিনি ।পেশায় দিনমজুর স্বামী দীপক প্রতিবেশী এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরেন।আর তা নিয়েই সংসারে অশান্তি শুরু হয় । তারপর থেকেই দিনের পর দিন স্বামীর অত্যাচারের মাত্রা বাড়তেই থাকে।বাবুসোনা পরকীয়ায় লিপ্ত কিনা সে বিষয়ে পরিবারের লোকজন এবং এলাকার মানুষেরা প্রমাণ চেয়ে বসেন।শেষ পর্যন্ত উপযুক্ত প্রমাণ মেলার পর বাবুসোনা প্রচুর মারধোর করেন তাঁর স্ত্রীকে।

ওই ঘটনার পরেই শনিবার বুল্টিদেবী দুই সন্তানকে নিয়ে বাপেরবাড়িতে চলে আসেন।মানসিক ও শারীরিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছিলেন তিনি। অতঃপর চরম সিদ্ধান্ত নেন তিনি।সেখানেই তিনি দুই সন্তানকে নিয়ে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন । পরকীয়ায় আত্মহত্যা – বিষয়টি জানাজানি হতেই মৃতের বাড়ির সামনে ভিড় জমান গ্রামের মানুষ। মইপিট কোস্টাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান,পারিবারিক অশান্তির জেরেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।
আরও পড়ুন :ওয়ার্নের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি দুই চিকিৎসকের


More Stories
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রে পাকড়াও হামিমের বান্ধবী ধৃত
হাতির করিডোরে ভয়ের উপত্যকায় খুদে দীপক-আয়ুষ নেই রাজ্যের বাসিন্দা
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা