সময় কলকাতা ডেস্ক: ডিজিটাল ভারতে বিধায়করা অধিবেশনে বাজেট পড়ছেন মোবাইলে।তাও আবার যে সে মোবাইলে নয়।আমেরিকার অন্যতম মোবাইল সংস্থার তৈরি ৭৫ হাজার টাকা দামের মোবাইলে।হ্যাঁ এমনটাই ঘটেছে রাজস্থানে। রাজেস্থানের কংগ্রেস সরকার করোনা কালে ডিজিটাল পদ্ধতিতে বাজাটে পেশ করেছে। রাজ্যে বাজেট পেশের দিন সরকারের দেওয়া অত্যাধুনিক মোবাইলের মাধ্যমে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।অনেকটা কেন্দ্রীয় বাজেট পেশের সময় দেশের আর্থমন্ত্রী নির্মলা সিতারামণ যা করে ছিলেন।

রাজস্থান সরকারের বাজেটে বিধায়কদের অত্যাধুনিক আই ফোন দিয়ে সবচেয় বড় চমক দিয়েছে গেহলেট সরকার ।তারা ডিজিটাল বাজেট পেশের বিধায়কের হাতে তুলে দিয়েছে সদ্য বাজারে আসা আই ফোন ১৩ মডেলের মোবাইল।যার প্রতিটির বাজার মূল্য ৭৫০০০ টাকা।সূত্রের খবর বাজেট অধিবেশনকে ডিজিটাল করতে রাজস্থানের কংগ্রেস সরকার ২৫০ টি আই ফোন ১৩ কেনে। এই প্রথম অশোক গেহলেটের সরকার বিধায়কদের দামী উপহার দিলেন তা কিন্তু নয়। সরকার এরআগেও বিধায়কদের ল্যাপটপউপহার দিয়েছে । ২৫০ টি আই ফোন ১৩ মধ্যে ২০০ টি ইতিমধ্যে বিধায়কদের মধ্যে বিলিয়ে দিয়েছে রাজস্থান সরকার।বুধবার রাজস্থানের বাজেট অধিবেশন ছিল।সেই অধিবেশনেই গেহলেট সরকার বিধায়কদের আই ফোন ১৩ সহ উপহারের ডালি সাজিয়ে দেন।রাজস্থানের কংগ্রেসের চিফ সাংবাদিকদের জানিয়েছেন, তাদের সরকার শুধু বিধায়কদের মোবাইল দিয়ে ক্ষান্ত থাকছেন না।তারা রাজ্যের মহিলা নাগরিকদেরও মোবাইল দেবে বলে বাজেটে ঘোষনা করেছে।ইতিমধ্যে সারা দেশে কংগ্রেস শাসিত রাজস্থান সরকারের বিধায়কদের আই ফোন ১৩ উপহার দেওয়া নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

রাজস্থান বিজেপির রাজ্য সভাপতি সতীশ পুনিয়া ইতিমধ্য গেহলট সরকারের দেওয়া আই ফোন তাঁর দলের ৭১ জন বিধায়ক গ্রহন করবে না বলে ট্যুইটারে ঘোষনা করেছেন ।পাশাপাশি তিনি তিনি জানিয়েছেন, রাজ্যের আর্থিক আবস্থার কথা ভেবেই তার দলের বিধায়করা এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুধু মাত্র বিধায়কদের আই ফোন দেওয়া নয় ।রাজ্য বাজেটে রাজেস্থান সরকার প্রতি পরিবার পিছু বছরে ১০ লাখ টাকার স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা হচ্ছে বলে ঘোষনা করেছে এই দিনের বাজেটে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?