সময় কলকাতা: শুক্রবার সকাল হতে না হতেই আনিসর বাড়িতে ফের হাজির হয় রাজ্য সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল । টিআই প্যারেডের জন্য এদিন মৃত আনিস খানের বাবা সালেম খানকে উলুবেড়িয়া সংশোধনাগারে নিয়ে যায় সিট। প্রথমে শরীরিক অসুস্থতার কথা জানিয়ে টিআই প্যারেড যেতে অসন্মত হন নিহত আনিস খানের বাবা সালেম খান ।পরে অবশ্য তিনি রাজি হন। সিটের অফিসাররা আনিস খানের বাবা সাবির খানকে নিয়ে উলবেড়িয়া উপ সংসোধনাগারে হাজির হন। সেখানে বারাসাত আদালতের জেলা বিচারপতির উপস্থিতিতে টি আই প্যারেড করানো হয়।

আনিসের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা ও মৃত্য আনিসের মৃতদেহ পুনরায় কবর থেকে তুলে তার ময়নাতদন্তের জন্য গতকালই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।টিআি প্যারেডের পাশাপাশি এবার সেই প্রক্রিয়াগুলি ধাপে ধাপে সম্পূর্ণ করতে চাইছেন সিটের কর্তারা। যদিও আনিসের পরিবার কোর্টের নির্দেশের পরেও সিবিআই তদন্তের দাবিতেই এখনও অনড় রয়েছেন। এদিন হাওড়া কোর্টের তিনজন আইনজীবীকে নিয়ে আনিস খানের বাবা সালেম খান, তাঁর দাদা সাবির খান সহ সিটের সদস্যরা তিনটে নাগাদ রওনা হন উলুবেড়িয়া উপ সংশোধনাগারের উদ্দেশ্যে। সেখানে উপস্থিত হন বারাসত কোর্টের জেলা বিচারক। তাঁর উপস্থিতিতেই টিআই প্যারেড হয় বলে সিট সূত্রের খবর।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী