Home » নিয়ন্ত্রনে মারণ ভাইরাস

নিয়ন্ত্রনে মারণ ভাইরাস

সময় কলকাতা, বিধিনিষেধ জারি করে এবং টিকাকরণের উপরে জোর দিয়েই সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রনে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, দেশে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৯৯ জন। অনেকটা কমেছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর  ১ লক্ষ ২১ হাজার ৮৮১। অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.২৮ শতাংশ। পজিটিভিটি রেট ১.০১ শতাংশ।

পাশাপাশি, কমছে দেশের মৃত্যুহার। দেশে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৫৫ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৩ হাজার ৪৮১ জনের।এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২২ লক্ষ ৭০ হাজার ৪৮২ জন করোনা থেকে সুস্থ হয়ে ফিরেছেন। সুস্থতার হার ৯৮.৫২ শতাংশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে, তাই শিথিল হচ্ছে বিধিনিষেধ। দিল্লির সরকার সমস্ত বিধি নিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, আগামী সোমবার থেকে উঠে যাচ্ছে নাইট কারফিউ। তবে এখনও মহারাষ্ট্রের কোভিড গ্রাফ নিয়ে চিন্তা রয়েছে।

About Post Author