সময় কলকাতা: হিন্দমোটর রবীন্দ্র নগরের দেবমাল্য চ্যাটার্জী ডাক্তারি পড়তে গিয়ে আটকে পরেছিলেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে । ২০২০ সালে পশ্চিম ইউক্রেনের টারনোপিল কলেজে ডাক্তারি পড়তে যান হুগলির এই পড়ুয়া। এরই মধ্যে রাশিয়া আচমকাই যুদ্ধ ঘোষণা করে ইউক্রেন সরকারের বিরুদ্ধে । যুদ্ধের ফলে ভেঙে পরে কলেজের স্বাভাবিক পঠন পাঠন।

যুদ্ধ শুরুর পর থেকে ছেলের জন্য চিন্তায় উদ্বেগে দিন কাটছিল দেবমাল্যর পরিবারের। এরপরই বায়ুসেনার বিশেষ বিমানে রোমানিয়ার বুচারেস্ট এয়ারপোর্ট থেকে ছেলের দিল্লী ফেরার খবর পেয়ে খুশি ছাত্রের মা বাবা।
মা মনোমিতা চ্যাটার্জি জানান “গত বেশকিছু দিন ওরা দেশে ফেরবার জন্য রোমানিয়ার এসে আটকে পরে। তখন কিছুটা চিন্তায় পরে যাই। সেখান থেকেই ওদের খোঁজ পায় ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাসের কর্মীরা। দূতাবাসের কর্মীদের তত্ত্বাবধানে বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লিতে ফিরে আসেন দেবমাল্যরা। এদিন ঘরের ছেলের দিল্লীতে ফিরে আসার খবর জানতে পেরে খুশি সকলে। আজ বিকালের দিকে বিমানের ব্যবস্থা হলে বাড়ি ফিরবে দেবমাল্য।


More Stories
ভোট চলছে, প্রথমবার প্রার্থী হওয়া প্রশান্ত কিশোরের দিকে চোখ দেশের
অভিযোগকারী ডাক্তার একশো রোগিনীর ধর্ষণকারী, ভিডিও প্রকাশ করে দাবি ব্ল্যাকমেলে অভিযুক্ত নার্সের
ত্রিপুরা পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের রহস্য মৃ*ত্যু