সময় কলকাতা ডেস্কঃ আলুর রাখার জন্য বন্ড না পেয়ে একটি বেসরকারী হিমঘর কতৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল কয়েক হাজার চাষি।এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে মালদা থানার অন্তর্গত গাজোলের সিটকা মহল এলাকায়।ওই এলাকার জাতীয় সড়কের কাছেই রয়েছে একটি হিমঘর।সেখানেই চাষিরা বন্ড না পেয়ে ওই জাতীয় সড়ক কয়েকঘন্টা অবরোধ করে রাখেন।পাশাপাশি হিমঘর কতৃপক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখান চাষিরা।

স্থানীয়সূত্রে জানা যায়,প্রত্যেকবারের মতো এবারেও তারা প্রচুর পরিমাণে আলু উৎপাদন করেছেন।যার কারণে সেই আলু সংরক্ষিত করে রাখার জন্য হিমঘরের প্রয়োজন।বিক্ষোভকারী চাষিদের অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়েও তারা বন্ড পায়নি।বারবার তাঁদের বন্ডের জন্য ডাকা হলেও বন্ড না দিয়েই ফিরিয়ে দেওয়া হচ্ছে।ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে মালদা থানার পুলিশ পৌঁছায়। পুলিশি তৎপরতায় আলু চাষিদের পক্ষ থেকে অবরোধ তুলে নেওয়া হয়।আগামী ৩ মার্চ অর্থাৎ বুধবার আলুর বন্ড দেওয়া হবে বলে হিমঘরে কতৃপক্ষের তরফে জানানো হয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী