সময় কলকাতা: ভোট-পরবর্তী হিংসার শিকার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গো ব্যাক শ্লোগান ও কালো পতাকা দেখানোর অভিযোগ তৃণমূলের বিরূদ্ধে। পুরভোটের আগের রাতে কোন্নগরে আক্রান্ত হন বিজেপি নেত্রী কৃষ্ণ ভট্টাচার্য। হিন্দি মটরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিন আক্রান্ত বিজেপি নেত্রীকে দেখতে হিন্দমোটরে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তখনই উত্তরপাড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিরোধী দলনেতা ।

জানা গেছে, এদিন তৃণমূল কর্মী সমর্থকরা কালো পতাকা দেখিয়ে এবং গো ব্যাক স্লোগান তুলে বিক্ষোভ দেখান।এরপর পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীদের সরিয়ে শুভেন্দু অধিকারীর কনভয় বার করা হয়। এদিন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন,”রোজই এরকম করে ওরা, বিস্তর লোক থাকে পঞ্চাশটা পুলিশ এসে ওদেরকে আটকায়। আমি ছবি তুলি। আজকেও তুলে রেখেছি। কোর্টে মামলা আছে, আমরা রাজ্য চালাব তখন ছবিগুলো বের করব। তখন সবকটাকে জেলে ঢোকাবো। ১০ হাজার ৭৬০ বুথে ভোট গ্রহণ হয়েছে। তার মধ্যে ১০ হাজার বুথের ভোট লুট হয়েছে । ২০০ টি বুথে রিপোল করেছে । সেখানে ভারতীয় জনতা পার্টি পোলিং এজেন্ট পাঠাবে না। আমি অন্য বিরোধী দলের নেতাদেরও অনুরোধ করব তারাও যেন পোলিং এজেন্ট না পাঠায়। ১০ হাজার বুথের ভোট লুট করেছে। আরও ২০০ বুথ লুট করুক। যোগ বিয়োগের হিসাব খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশি দিন বাকি নেই। কুষ্টিয়া ভোট লুট করানো হয়েছে এটা পুলিশের ভোট হয়েছে। পুলিশ দুষ্কৃতীদের আগে-পিছে করে নিয়ে গেছে।”

এদিন বিজেপি নেত্রী কৃষ্ণ ভট্টাচার্যকে দেখে বেরোনোর সময় উত্তর পাড়া থানার আইসি পার্থ শিকদারকে শুভেন্দু অধিকারী বলেন, “দয়া করে এদের গ্রেফতার করুন আমাদের জন্য হাইকোর্টে যেতে না হয়। এটাকে রাজনৈতিক ভাবে না দেখে মানবিক ভাবে দেখুন। আমি বিরোধী দলনেতা হিসেবে এ কথা বলে গেলাম। এরপর না হলে হাইকোর্টে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করব।” সব মিলিয়ে ভোট-পরবর্তী হিংসার শিকার উত্তরপাড়া এলাকা।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা