সময় কলকাতা ডেস্ক : আনিস খানের মৃত্যুর প্রতিবাদে কলকাতার রাজপথে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করতে গিয়ে সিপিআইএমের যুব নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ ১৬ জন কর্মী-সমর্থক পুলিশের হাতে গ্রেপ্তার হয়।
আর সেই গ্রেপ্তার হওয়া সিপিআইএম কর্মী-সমর্থকদের নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার সকালে বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করে সিপিআইএম বালুরঘাট শহর এক নম্বর এরিয়া কমিটি।

এদিন এই পথ অবরোধের জেরে বেশ কিছুটা সময় বালুরঘাট বাস স্ট্যান্ড এলাকায় যানজট সৃষ্টি হয়। ফলে নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। সাধারন মানুষের সমস্যার কথা মাথায় রেখে সিপিআইএম নেতৃত্ব এই পথ অবরোধ তুলে নেয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, আনিস খান হত্যাকাণ্ডের পর থেকেই তোলপাড় গোটা রাজ্য। তবে এখনো পর্যন্ত এই হত্যার কিনারা করতে পারেনি পুলিশ বা রাজ্য সরকার গঠিত তদন্তকারী দল।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!