সময় কলকাতা ডেস্ক: যুদ্ধ শুরুর পর থেকেই মেয়ে কিভাবে বাড়ি ফিরবে তা নিয়ে চিন্তায় ছিল আসানসোলের আখতার দম্পতি।ইফক্রেনের যুদ্ধস্থলের প্রায় কেন্দ্রবিন্দু থেকে বহু বাধা বিপত্তি এড়িয়ে অবশেষে বাড়ি ফিরেছে মেয়ে শাহলিন সাজিদ। তাই কার্যত যুদ্ধ জয়করে ফেরা বীরের সম্মানে ইউক্রেন ফেরত শাহলিন সাজিদ অভিবাদল জানালেন আসানসোলের ওকে রোডের বাসিন্দারা। ফুলের মালা, বাজনা পার্টি ও বিশাল শোভাযাত্রার মাধ্যমে ঘরে ফিরলেন ডাক্তারি পড়ুয়া। মেয়ে ঘরে ফেরার খুশি পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। বাড়ি ফিরতে পেরে খুশি শাহলিনও।

বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি বাড়ি ফেরার পর আনন্দের মুহুর্তকে স্মরণীর করে রাখতে কেক কেটে আনন্দের জোয়ারে ভাসে শাহলিন সাজিদের পরিবার। ইউক্রেন ফেরত এই পড়ুয়াকে দেখতে তাঁর বাড়ির সামনে ব্যপক ভিড় জমে। তবে বাধা কাটিয়ে ঘরে ফেরাটা সহজ ছিল না বলে জানিয়েছেন ওই পড়ুয়া। তিনি জানান, ইউক্রনে তার বাসার কাছেই প্রথম আক্রমণ শুরু হয়। প্রথমেই কোনও রকমে রেলোয়ে স্টেশন, সেখান থেকে প্রায় ১০০ কিলোমিটার হেঁটে সীমান্তে পৌঁছানো। তারপর ভারতীয় দূতাবাসের সহযোগীতায় বাড়ি ফিরেছেন।

অনেক বাধা বিপত্তি কাটিয়ে মেয়ে বাড়ি ফেরায় খুশি মহঃ সাজিদ আখতার ও তাঁর পরিবারের সদস্যরা। সুস্থভাবে মেয়ে ঘরে ফেরায় কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক