Home » মহিলাদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ

মহিলাদের স্বনির্ভর করতে অভিনব উদ্যোগ

সময় কলকাতা ডেস্ক:  মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস। দেশ জুড়েই  নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালিত হয় নারী দিবস হিসেবে। নারী দিবসে মহিলাদের স্বনির্ভর করতে এক অভিনব উদ্যোগে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লক কৃষি দপ্তরের।দারিদ্র-দূরীকরণ ও মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই কৃষি দপ্তরের সহায়তায় যমুনা স্বনির্ভর দল নামে একটি দল গঠন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবস শুধুমাত্র স্লোগানের মধ্যে আবদ্ধ নেই।এদেশের নারী শক্তির পরিচয় আমরা অনেক ভাবেই দেখতে পাই।শিল্প বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কর্মক্ষত্রে নারীদের অংশগ্রহণ অনেকটাই বেড়েছে।তবে গ্রামের মহিলারা অনেকটা এগিয়ে।আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে তারাও বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।আত্মনির্ভর ভারত গড়তে হিলি সীমান্তে মদিলারা স্বনির্ভর দল তৈরি করে ছোটো ছোটো ব্যবসা শুরু করেছেন। গ্রামীণ অর্থনীতি ও পরিকাঠামোকে নতুন রূপ দিয়েছেন।

হিলির যমুনা স্বনির্ভর দল সরকারি প্রকল্পকে কাজে লাগিয়েই আত্মনির্ভর হবার লক্ষ্যে এগিয়েছিল। তারা নিজেদের স্বনির্ভর করতে এই লড়াইটা শুরু করেছিল খাদ্য রসিক বাঙালীর কথা মাথায় রেখেই।তাই রসনা তৃপ্তির দিকে লক্ষ্য রেখে “বড়ি” বানানোর মধ্য দিয়েই তাঁদের পথ চলা শুরু হয়।এরপর বিকেলের জলখাবারের কথা মাথায় রেখে তারা বানাতে শুরু করেন “চাউমিন”।

বেশকিছুদিন ধরেই গ্রামীন পিছিয়ে পড়া মহিলাদের আত্মনির্ভর করার প্রয়াস চালাচ্ছে হিলি সীমান্তের কৃষি দপ্তর।প্রথমে তারা জ্যাম, জেলি ও ডালের বড়ি তৈরির কাজ শেখান।এরপর ওই বড়ি তৈরি করে মহিলারা স্থানীয় বাজারে বিক্রি শুরু করলে ভালোই লাভ করেন।এরপর কৃষি দপ্তর তাঁদের কাজে উৎসাহ দেখে আতমা প্রকল্পের মাধ্যমে চাউমিন তৈরির মেশিন কিনে দেন।এই মুহূর্তে চাউমিন তৈরির মেশিনের মাধ্যমে চাউমিন তৈরি করে অনেকটাই উন্নতির পথে এগিয়েছেন।

কৃষি দপ্তরের সদস্যরা জানান, স্বনির্ভর দলের এই দশ জন মহিলা আগে কেউ শ্রমিক বা কেউ অন্যের বাড়িতে কাজ করতেন।তারপরই নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে তারা দশজন মিলে এই স্বনির্ভর দল গড়ে তোলেন।এইভাবেই হিলি ব্লকের কৃষি দপ্তরের সহায়তায় স্থানীয় নারীরা আত্মনির্ভর হয়েছেন।আর্থসামাজিক জীবন যাত্রায় তারা নারীশক্তির উন্নয়ন ঘটিয়েছেন।এই যমুনা স্বনির্ভর দলের মহিলারা জানান,তাঁদের দেখাদেখি এলাকার আরো মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলতে এগিয়ে আসলে সেটাই হবে নারীদিবসের যোগ্য প্রাপ্তি।

About Post Author