সময় কলকাতা ডেস্ক :রাজ্যের বেকার যুবক যুবতীদের ও ধাপ্পা দিচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। আমরা ঠিকা কর্মচারীদের স্থায়ীকরণের দাবি জানিয়েছি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা দিতে হবে। কিন্তু সেটা ও করছেন না মেয়র। মানুষ শুনলে হাসবে যে মাত্র ২০২ টাকা দেওয়া হয় কলকাতা পৌর সংস্থার ঠিকা কর্মচারীদের।এমনই আরও অভিযোগে বিক্ষোভ দেখালো বামপন্থী শ্রমিক কর্মচারী সংগঠন বা কে এম সি ওয়ার্কাস ইউনিয়ন। এদিন সংগঠনের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলেরও আয়োজন করা হয়। কলকাতা পৌর সংস্থার বিভিন্ন বিভাগ হয়ে মিছিলটি পরে মূল গেটের সামনে গিয়ে শেষ হয়। তাদের মূল দাবি ও অভিযোগ কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে পেনশন এবং অর্জিত ছুটি বাবদ অবসরকালীন প্রাপ্য অর্থ না দেওয়ারও । 
প্রতিবাদ মিছিলে থেকে বামপন্থী শ্রমিক কর্মচারী সংগঠন হুশিয়ারি তাদের দাবি না মানা হলে বিক্ষোভ মিছিলের পাশাপাশি অবস্থান করবেন তারা। তাতেও যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে ভবিষ্যতে ধর্মঘটে যেতে বাধ্য হবেন শ্রমিক কর্মচারী সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক অনুতোষ সরকার জানান গত ফেব্রুয়ারি মাসে পেনশন বাবদ অর্থ ই সি এসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়। বাকি বকেয়া পাওনা রয়ে গেলেও তা নিয়ে কোনো রকম বিজ্ঞপ্তিও জারি করা হয়নি বলে অভিযোগ।
পাশাপাশি তিনি এও বলেন আমাদের দাবি শ্রমিক কর্মচারীদের একমাসের মধ্যে সমস্ত বকেয়া মিটিয়ে দিতে হবে । মেয়রের দেওয়া বিবৃতিকে কার্যত কটাক্ষ করে অনুতোষ বলেন মেয়র বলেছিলেন যে সমস্ত বকেয়া এক মাসের মধ্যে মিটিয়ে দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেটা হয়নি।
তবে পৌর সংস্থার সূত্রের খবর যে আজকেই সমস্ত ১০০ দিনের কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হয়েছে । এদিন কলকাতা পৌর সংস্থার বিভিন্ন বিভাগের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় যা শেষ হয় কলকাতা পুরসভার মেন গেটের সামনে।


More Stories
মৃত্যু মিছিলে মৃতের সংখ্যা বেড়ে ১৫ এবং কালীর “কালা কার্তুত!”
গভীর বিপাকে অরূপ বিশ্বাস, খুনের চেষ্টার অভিযোগ দায়ের
তারাতলায় উদ্ধারকার্য জারি , মৃত্যু বেড়ে ১০