সময় কলকাতা ডেস্ক : সৌরভ গাঙ্গুলি যেমন ছোটপর্দায় সঞ্চালক হিসেবে হয়েছেন জনপ্রিয় তেমনই পর্দার নেপথ্যের এমন কিছু মানুষ আছেন যাদের কথা মানুষ জানেন না। কিন্তু তাঁদের দীর্ঘ দিনের অধ্যাবসায়ে তিলে তিলে ছোট পর্দা উন্নীত হয়েছে আজকের অবস্থায়। রাজ্য সরকারের স্বীকৃতিও মিলছে তাঁদের। সৌরভ গাঙ্গুলিকে সঞ্চালনার স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদানের পাশাপাশি রাজ্য সরকার সম্মানিত করছেন শব্দগ্রাহক শম্ভু দাসের মত নেপথ্যের কান্ডারিদের।

অন্য বছরের মত এবারও রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজনে টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অঙ্গ হিসেবে টেলিমাধ্যমে বিশেষ অবদানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নিলেন সেই সব মানুষ যাঁরা ছোট পর্দায় দাগ কেটেছেন ইতিমধ্যেই। এঁদের একজন শব্দগ্রাহক শম্ভু দাস। দীর্ঘ সময় ধরে পর্দার পেছনে তাঁর অক্লান্ত প্রচেষ্টা ও কৃতিত্বের স্বীকৃতি দিল রাজ্য সরকার।
বৃহষ্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ দ্বারা আয়োজিত হয় টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ।এখানেই সেরা শব্দগ্রাহকের শিরোপা পান কলকাতা ফিল্ম ইন্ডাষ্ট্রির স্বনামধন্য শব্দগ্রাহক শম্ভু দাস যিনি বিগত পনেরো বছর ধরে সিনে অডিও গিল্ডের সভাপতিও বটে । বহু বাংলা ধারাবাহিকে ধারাবাহিকভাবে তিনি রেখেছেন তাঁর কাজের সাক্ষর। শম্ভু দাস ব্লুজ প্রোডাকশানের প্রযোজনায় ‘বরন’ ধারাবাহিক এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে এই পুরস্কারে সম্মানিত হন তিনি। তাঁর স্বীকৃতি কার্যত এক আনসাং হিরোর স্বীকৃতি।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব