সময় কলকাতা ডেস্কঃ পুরসভার নির্বাচন শেষ হতে না হতেই ফের অশান্ত খড়গপুর। আবারো রাজনৈতিক হিংসার ছবি উঠে এল। রাতের অন্ধকারে বিজেপির পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। অভিযোগ, বৃহস্পতিবার মধ্য রাতে 26 নম্বর ওয়ার্ডের পুনরায় বিজেপির নব নির্বাচিত জয়ী প্রার্থী অনুশ্রী বেহেরার পার্টি অফিস আগুনে ভস্মীভূত হয়ে যায়।

সকালে এই খবর পাওয়া মাত্রই পার্টি অফিস দেখতে নিজে ছুটে আসেন অনুশ্রী বেহেরা। আর এই দৃশ্য দেখা মাত্রই কেঁদে ফেলেন তিনি। এরপর তিনি বলেন, ‘এটাই আমার ঘর। আমি বাড়িতে কম সময়ে থাকতাম এখানে বেশি থাকতাম। দিনের বেশিরভাগ সময় এখানে কাটাই।’

এই ঘটনা প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ব্যাপার। রাজনীতি আর কত নিচে নামবে। প্রশাসন দোষীদের খুঁজে বার করে সাজা দিক, এটাই চাইবো।’


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?