সময় কলকাতা ডেস্ক: বাড়িতে ঢুকে গৃহকর্তীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ডাকাতি করল দুষ্কৃতীরা।এই ঘটনাকে কেন্দ্রকরে রবিবার জলপাইগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।অভিযুক্তদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে।এই ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকার বাসিন্দা পরিতোষ ভাওয়াল সাড়ে চারটা নাগাদ বাড়ি থেকে কাজের জন্য বের হন।ওই সময় দু জন দুষ্কৃতী পরিতোষ বাবুর বাড়িতে আসে। ওনার স্ত্রী দুর্গা ভাওয়ালডেকে কিছু কথা বলতে থাকে। এরপর হটাৎ এক দুষ্কৃতী দুর্গা দেবীর গলায় ধারালো অস্ত্র ধরে।অন্যজন তাঁর গলায় থাকা সোনার হারটি টেনে ছিঁড়ে নিয়েই চম্পট দেয়। আতঙ্কিত দুর্গা দেবীর চিৎকারে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলেও ততক্ষনে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী