সময় কলকাতা ডেস্ক: সুস্বাদু আমের জন্য জগৎজোড়া খ্যতি রয়েছে মালদহের আমের। বিখ্যাত আমের পর এবার লিচু বিদেশের বাজারে পাঠানোর পরিকল্পনা জেলা উদ্যানপালন দপ্তরের। তবে সবটাই নির্ভর করছে জেলার আবহাওয়ার ওপর। এখনো পর্যন্ত জেলার আবহাওয়া লিচু চাষের পক্ষে অনুকূল। চলতি মরশুমের শীত বিদায় নেওয়ার সময় মালদা জেলায় বৃষ্টিপাত লিচু চাষের পক্ষে অনেকটাই সহায়ক হয়েছে। চলতি মরসুমে লিচু বাগানে যে হারে মুকুল আসতে শুরু করেছে রেকর্ড ফলনের সম্ভাবনা করছেন জেলার লিচু চাষীরা। গতবছর জেলায় বেশকিছু বাগানের তেমন লিচুর ফলন হয়নি, এবছর সে সমস্ত বাগান গুলিতেও গাছে মুকুল ভরে উঠেছে।

মালদা জেলা উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলার কালিয়াচক ১, ২ ও ৩ নম্বর ব্লকে সবথেকে বেশি লিচু বাগান রয়েছে। এছাড়াও মানিকচক ইংরেজবাজার, হরিশ্চন্দ্রপুর ১ ও ২, ও রতুয়া ১ নম্বর ব্লকের লিচু চাষ হয়। জেলার অন্যান্য ব্লক গুলোতেও লিচু বাগান রয়েছে তবে তা খুবই কম। গত বছর জেলায় মোট ১৫ হাজার ৬০০ হেক্টর জমিতে লিচু চাষ হয়েছিল । জেলায় লিচুর ফলন হয়েছিল ১৪ হাজার ২০০ মেট্রিক টন।এবার আবহাওয়া ভালো থাকলে ফলন আরও বাড়বে বলে আশা করছে উদ্যানপালন দপ্তর।

জেলার কালিয়াচক ১ নম্বর ব্লকের সবথেকে বেশি লিচুর বাগান রয়েছে। এই ব্লকে মোট ৬৬২ হেক্টর জমিতে লিচু চাষ হয়। কালিয়াচক ৩ নম্বর ২৬০ হেক্টর জমিতে লিচু চাষ হয়। এছাড়াও জেলার অন্যান্য ব্লগগুলিতে লিচুর বাগান রয়েছে। উদ্যানপালন দফতরের পক্ষ থেকে চলতি মরসুমে নতুন করে আরও ৩০ হেক্টর জমিতে লিচু চাষ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।৩০ হেক্টর জমিতে বাড়ানো হচ্ছে লিচু চাষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী