সময় কলকাতা ডেস্ক : গা শিউরে ওঠার মত ঘটনা। স্বামীর ধড় থেকে মুন্ডু আলাদা করলেন স্ত্রী।স্রেফ মনস্তাত্ত্বিক কারণ নাকি কালাযাদুর প্রভাব তা বলা কঠিন। হাড় হিম করা সত্য হল,বছর পঞ্চাশের ঘুমন্ত স্বামীকে দা দিয়ে খুন করে মাথা আলাদা করলেন ৪২ বছরের স্ত্রী। অতঃপর তিনি পারিবারিক মন্দিরে স্বামীর ছিন্ন মাথাকে সাজিয়ে রাখলেন। ত্রিপুরার খোয়াই জেলার ইন্দিরা কলোনীতে সাবিত্রী তাঁতিকে তার বাড়ি থেকে স্বামীর শিরশ্ছেদ করার জন্য, টুকরো টুকরো মাথাটি একটি ব্যাগে ভরে এবং তাদের বাসভবনের মন্দিরে ঝুলিয়ে রাখার জন্য গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযোগ, মহিলা তার স্বামী রবীন্দ্র তাঁতিকে ঘুমের মধ্যে রাত দুটোর দিকে রামদা গোছের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এবং তার শিরশ্ছেদ করেন ।সাবিত্রী তাঁতী নিহত স্বামী রবীন্দ্র তাঁতীর মৃতদেহের পাশে সারারাত খুনের অস্ত্র নিয়ে বসে ছিলেন বলে জানা গেছে।মহিলার ভাই এবং তার দুই নাবালক শিশুও বাড়ির ভিতরে উপস্থিত ছিল, যারা ভয়ঙ্কর দৃশ্য দেখে জেগে ওঠে।বড় ছেলেই প্রথমে তার বাবার শিরশ্ছেদ করা লাশ তাদের বসার ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে।

খোয়াই থানার এক কর্মকর্তা জানান, তিনি ঘটনাস্থল থেকে পুলিশকে খবর দেন। স্বামীর খুনে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশের একটি দল।গ্রেপ্তার করে তাকে আদালতে তোলা হয়।খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন , স্থানীয় আদালত মহিলাটিকে চোদ্দোদিনের জেল হেফাজতে পাঠিয়েছে।
রবীন্দ্র তাঁতি পেশায় দিনমজুর। স্বামী স্ত্রীর মধ্যে বিরাট অশান্তির খবর মেলে নি।দম্পতির বড় ছেলের মতে, তার মার সম্প্রতি একটি মনস্তাত্ত্বিক ব্যাধি তৈরি হয় এবং স্থানীয় এক জাদুবিদ্যার ডেরায় তাকে যেতে হত । ইদানীং কিছু অসংগতি দেখে বাড়ির লোকজন। স্বামীকে হত্যার রাতে তিনি নিজের হাতে রেঁধে মুরগীর মাংস খেয়েছিলেন যদিও তিনি বরাবর নিরামিষাশী ছিলেন। স্থানীয়দের মতে কিছুদিন ধরেই মহিলার মধ্যে অস্বাভাবিকত্ব লক্ষ্য করা দেখা যেতে শুরু করেছিল।পুলিশ সাবিত্রী তাঁতির এরকম বদলে যাওয়ার পেছনে কী কারণ আছে তা পূর্ণাঙ্গভাবে তদন্ত করে দেখছে।


More Stories
বিস্ফোরক সাংসদ সুখেন্দু শেখরের ইস্তফা ও পদত্যাগ
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?