সময় কলকাতা ডেস্কঃ তিন ভাইয়ের সংসার। বড় ভাইয়ের ভিটেতে যাওয়ার রাস্তা দেয় মেজ ও ছোট ভাই। বড়ভাই এর অভিযোগ, ভাইয়েরা বাড়িতে ঢোকার রাস্তা দিয়েছিল ঠিকই কিন্তু রাস্তায় কোন আবর্জনা পড়ে থাকলে তাঁকে বা তাঁর স্ত্রীকে কোন ভাবেই তা পরিস্কার করতে দিত না।এই রাস্তা পরিস্কার রাখা নিয়ে তিন ভাইয়ের পরিবারের মধ্য বিবাদ লেগেই থাকত।
মঙ্গলবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার কাজি গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকায় এই তিন ভাইয়ের মধ্যে বড় ভাই অভিযোগ করে তাঁর স্ত্রীকে মেজ ও ছোট ভাই ধর্ষন করেছে।বড় ভাইয়ের দাবি রাস্তা পরিস্কার রাখা নিয়ে বচসার মাঝে তাঁর বাড়ির প্রধান ফটকে তালা মেরে মেজ ও ছোট ভাই তাঁর স্ত্রীকে ধর্ষন করে। আর তা লিখিত ভাবে ইংরেজবাজার থানায় জানান ওই গৃহবধূর স্বামী।
তিনি বলেন, আচমকা তাঁর দুই ভাই বাড়িতে ঢুকে মেন গেটে তালা দিয়ে দেন। স্ত্রীর চিৎকার শুনে তিনি তালা ভাঙ্গেন। ঘরে ঢুকে দেখেন তাঁর স্ত্রীকে মেঝেতে ফেলে দু হাত ধরে আছে ছোট ভাই।আর মেজ ভাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে ধর্ষন করার অভিযোগ তোলেন তিনি।বর্তমানে ধর্ষিতা গৃহবধূ চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্তরা হল নরেন প্রামানিক ও সুরেন প্রামানিক।
নির্যাতিতার স্বামীর দাবি, স্ত্রীর চিৎকারে তিনি শুধু নন পরিবারের অন্যান্য সদস্যরা ছুটে এসে নির্যাতিতা গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিস সুত্রে জানা গেছে, ধর্ষণের অভিযোগের আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার সত্যতা তদন্ত করে দেখছে পুলিশ।


More Stories
কীভাবে ও কেন খু*ন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে?
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?