সময় কলকাতা ডেস্ক: রাজ্য জুড়ে দোল উৎসব শুক্রবার। আর তার আগে প্রাক দোল উৎসবে মাতলেন জলপাইগুড়ির মেহেরুনেসা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাশাপাশি মঙ্গলবার এই অনুষ্ঠান থেকে শ্রদ্ধা জানানো হয় সদ্য প্রয়াত নারায়ন গঙ্গোপাধ্যায়কে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীরা এদিনের এই অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এদিন, গান, আবৃত্তি, কবিতার মধ্যে দিয়ে রঙিন বসন্ত উৎসবের সূচনা হয় জলপাইগুড়ির বুকে।

জলপাইগুড়ি শহরের অতি প্রাচীন স্কুলগুলোর মধ্যে অন্যতম হল মেহেরুনেসা উচ্চ বিদ্যালয়। গত কয়েক বছর ধরে এই বিদ্যালয়ে রাজ্য সরকারের তরফে চালু হয়েছে প্রাথমিক ইংরেজি বিভাগ। মঙ্গলবার এই ইংরেজি বিভাগের ছাত্রীদের নিয়ে সূচনা হয় এই প্রাক দোল উৎসবের। কচিকাঁচারা একে ওপরের গালে আবির মাখিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এদিনের এই অনুষ্ঠান থেকে জলপাইগুড়ি বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদের সংবর্ধিত করা হয়। এই দোল উৎসব প্রসঙ্গে মেহেরুনেসা ইংরেজি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা অনুপ্রিয়া মিত্র সরকার জানান, এই অনুষ্ঠানটি করার মূল লক্ষ্য হল এই স্কুলের পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদের মধ্যে বিদ্যালয়ের প্রতি পুনরায় বিশ্বাস ফিরিয়ে আনা।


More Stories
অজ্ঞাতবাস থেকে গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে
ইসলামপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত প্রধান শিক্ষক
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা