সময় কলকাতা ডেস্কঃ বড়োসড়ো সাফল্য তমলুক থানার পুলিশের! তমলুক থেকে চুরি যাওয়া ট্রাক ভর্তি ভোজ্য তেল উদ্ধার সহ অভিযুক্তদের গ্রেফতার করল তমলুক থানার পুলিশ। তমলুক থেকে গত ২৮ ফেব্রুয়ারি সোয়াবিন তেল ভর্তি ট্রাক ছিনতাই হয়। মূল অভিযুক্ত সহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে তমলুক থানার পুলিস। ধৃতরা হল রাজেশ ঘোষ ওরফে লাল্টু, সন্তু মুখার্জি, শেখ রাজেশ, শেখ কামু।

পুলিস সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজনের বাড়ি তমলুকের পদুমবসান এলাকায়। রাজেশ ঘোষ ওরফে লাল্টু ঐ ট্রাকের খালাসী। বাঁকুড়া জেলার শুশুনিয়া গ্রামের সন্তু মুখার্জি, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার গোপালপুর গ্রামের শেখ রাজেশ ও কাঁথি থানার দারুয়া সংলগ্ন শেখ কামু। চুরি যাওয়া ট্রাকটির মধ্যে ১৩০০টিন সোয়াবিনের ভোজ্য তেল ছিল।অভিযোগ পেয়ে তদন্ত নামে ও সাফল্য পায় তমলুক থানার পুলিস।
জানা গিয়েছে, বিভিন্ন জায়গা থেকে এখনো পর্যন্ত ৬৪০ টিন ভোজ্য তেল উদ্ধার করতে পেরেছে। বাকি তেল উদ্ধারে তল্লাশি চলছে। তমলুক থেকে ধুলাগড় পর্যন্ত ট্রাকটিকে চালিয়ে নিয়ে যায় গাড়িটির খালাসী রাজেশ ঘোষ। তারপর ট্রাকটি নিয়ে তারা চলে যায় কলকাতায়। সেখান থেকে ট্রাকটি নিয়ে বাঁকুড়া চলে যায় তারা দাবি তমলুক পুলিসের। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর থানার বাঁকদহ গ্রামে কয়েকটি ভোজ্য তেলের টিন নামিয়ে অন্ডাল থানার অধীনে উখরায় একটি দোকানে ১৫১ টিন ভোজ্য তেল বিক্রি করে অভিযুক্তরা।

তমলুকের মহকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদের নেতৃত্বে ট্রাক চুরি তদন্তের কিনারা মেলে। উদ্ধার হয় চুরি যাওয়া তেল।পুলিসের দাবি, যুদ্ধের বাজারে সব কিছুর মতই তেলের দামও বাড়ছে।তাই চুরির মাল কম দামে বিক্রি হওয়ার পরও এতগুলি ভোজ্য তেলের টিন উদ্ধার করতে সক্ষম হয়েছেন তারা।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!