সময় কলকাতা ডেস্ক : মদ খেতে গিয়ে একি মারাত্মক ভুল করে বসল ৬ যুবক। নেশার ঘোরে জল ভেবে কীটনাশক খেয়ে ফেলে তারা। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
মঙ্গলবার রাতে বারুইপুর থানার অন্তর্গত উত্তররানা বেলিয়া ঘাটাতে রথীন গায়েনের বাড়িতে চলছিল মনসা গানের আসর। আর তার পাশে পৌলট্রি ফার্মে জমিয়ে চলছিল মদের আসর। মদ্যপানের সময় জল শেষ হয়ে যাওয়ায় পোল্ট্রি ফার্মের পাশে পড়ে থাকা একটি বোতলের কীটনাশককে জল ভেবে মদের সাথে মিশিয়ে খেতে শুরু করে তারা। কিছুক্ষণের মধ্যেই বমি হতে থাকে মদের আসরে থাকা ওই ৬ যুবকের।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তিন যুবককে মৃত বলে ঘোষণা করে । বাকি তিন জন জাহির গাজী, মুনীর ও গিরধারি যাদবের অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী