সময় কলকাতা ডেস্ক : ‘দ্য কাশ্মীর ফাইলস’। মাত্র ২০ কোটি টাকা বাজেটের একটি ছবি। বক্স অফিসে ঝড় তুলেছে।এক সপ্তাহও হয়নি মুক্তি পেয়েছে ছবিটি । এর মধ্যেই ১০০ কোটি টাকার মাইল ফলক ছুঁতে চলেছে।গত ১১ মার্চ মুক্তি পেয়েছে দ্য কাশ্মীর ফাইলস। পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ছবিতে কাশ্মীরি পণ্ডিতদের উপরে হওয়া যে নির্মম অত্যাচারের কথা কাহিনী তুলে ধরেছেন পরিচালক। মানুষ শিউড়ে উঠছে ছবি দেখে। বিতর্ক, সমালোচনার মাঝেও অভূতপূর্ব সাফল্য পেয়েছে এই ছবি।

প্রথম দিনে ছবিটি প্রায় সাড়ে তিন কোটি টাকার ব্যবসা করে। পাঁচ দিনের মাথায় তা পৌঁছে যায় ১৮ কোটি টাকায়! এত দিনে প্রায় ৬০.২০ কোটি টাকা সংগ্রহ করেছে দ্য কাশ্মীর ফাইলস। ফিল্ম সমালোচকদের ধারণা, এক সপ্তাহে প্রায় ৯৫-১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে দ্য কাশ্মীর ফাইলস।এই ছবির প্রতিপক্ষ খুবই শক্তিশালী। গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি, রাধে শ্যাম ও ব্যাটম্যানকে কড়া টক্কর দিয়ে এগিয়ে চলেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি দ্য কাশ্মীর ফাইলস।

উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ইস্যুতে নাম না করেই ছবিটিকে কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেটে মমতা বলেন, ‘কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিয়োও দেখবেন না। সিনেমা যা দেখায় তা কখনওই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।’


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?