সময় কলকাতা ডেস্ক: জেলায় জেলায় শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে বোর্ড গঠন। এদিন শপথ গ্রহণ চলাকালীন শান্তিপুর পুরসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল। চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পরেই পুরসভা ছেড়ে প্রকাশ্যে বেরিয়ে গেলেন শান্তিপুর শহর তৃণমূল সভাপতি ও ১৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত প্রতিনিধি বৃন্দাবন প্রামানিক।
শান্তিপুর পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল বৃহস্পতিবার। শান্তিপুর পুরসভায় মোট চব্বিশটি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে ২২ টি ওয়ার্ডে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল। আর বাকি দুটিতে বিজেপি । বৃন্দাবন প্রামাণিকের দাবি, ১২জন তৃণমূল প্রতিনিধির ভোট তিনি পেয়েছেন। বাকি ১০ জন তৃণমূল প্রতিনিধির ভোট দলের ঘোষণা করা চেয়ারম্যান সুব্রত ঘোষ পান। বাকি দুই বিজেপি প্রতিনিধিদের ভোট সুব্রত ঘোষ পাওয়ায় সমান সমান হয়ে যায়। কিন্তু তৃণমূলের কাস্টিং ভোটে সুব্রত ঘোষ জয়লাভ করে।
বৃন্দাবন প্রামাণিক বলেন, “দলের প্রতিনিধি হিসেবে আমি জয় লাভ করেছি।” তবে মাঝপথে বেরিয়ে আসা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এ বিষয়ে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “দলকে ইতিমধ্যে জানিয়েছি দল ব্যবস্থা গ্রহণ করবে।”
শপথ গ্রহণ অনুষ্ঠানে থেকে বৃন্দাবন প্রামাণিকের বেরিয়ে যাওয়া প্রসঙ্গে বিধায়ক বলেন, “এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার কেন তিনি বেরিয়ে গেলেন।”এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি তিনি।


More Stories
সাত-বউ, পাঁচটি রাজপ্রাসাদ শ্রীরামপুরের কাউন্সিলর টাইগারের!
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন