Home » কেন বোমা পঞ্চায়েত সদস্যার বাড়িতে?

কেন বোমা পঞ্চায়েত সদস্যার বাড়িতে?

সময় কলকাতা ডেস্কঃ রবিবার গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে।তুফানগঞ্জ থানার চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উত্তর ঘোগারকুঠি এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।এদিন রাত থেকেই আতঙ্কিত এলাকার মানুষেরা।


পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে,চিলাখানা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৬১ নম্বর বুথের সদস্যা সামিনা ইয়াসমিন বিবি।তাঁর স্বামী যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি।অভিযোগ,এদিন রাতে ওই পঞ্চায়েত সদস্যার পরিবারের সবাই ঘুমিয়েছিলেন।আনুমানিক রাত ১.৩০ নাগাদ বিকট শব্দে ঘুম ভেঙ্গে যায় তাঁদের।তড়িঘড়ি তাঁরা উঠে দেখেন কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা বাড়ি।এরপরই তারা বুঝতে পারেন বাড়িতে বোমা মারা হয়েছে।বোমের তীব্রতা এতটাই ছিল যে সিমেন্টের খুঁটি অবধি ভেঙে যায়।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।স্থানীয়দের তরফে খবর যায় তুফানগঞ্জ থানায়।খবর পেয়ে তৎক্ষণাৎ তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বোমা গুলোর নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।


বোমাবাজির ঘটনা প্রসঙ্গে যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতির ভাই জানান,‘২০১৯সালে বিজেপির কিছু কর্মীরা ঠিক একইভাবে বোমা ছোঁড়ে বাড়িতে।তারাই নতুন করে তৃণমূলে যোগ দিয়ে এই কাজটি করেছে।ইতিমধ্যেই  ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িয়ে আছে তা এখনো চিহ্নিত করা যায়নি।

About Post Author