সময় কলকাতা ডেস্কঃ ভাদু শেখের খুনের পর অগ্নিগর্ভ রামপুরহাট। সোমবার রাতে ভাদু শেখের খুনের প্রতিবাদে ওই রাতেই বোমাবাজি শুরু হয় বগটুই গ্রামে।একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ভাদু শেখের অনুগামীদের বিরুদ্ধে।আগুনে পুড়ে মৃত্যু হয়েছে আট জনের।
মঙ্গলবার সন্ধ্যায় ভাদু শেখের পরিবার জানায়, এই রাতে তাদের উপর যেকোনো সময় দুষ্কৃতী হামলা হতে পারে। পুলিশের ওপর তাদের কোনো ভরসা নেই। সেই ভয়েই তারা গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন।তাদের মনে এখন একটাই প্রশ্ন আবার আক্রমণ শুরু হবে না তো?ভাদু শেখের পরিবারের পাশাপাশি সন্ধ্যা হতেই গ্রাম ছেড়েছেন অনেক স্থানীয় বাসিন্দা।গ্রামের বহু বাড়িতেই ঝুলছে তালা। যেন চাপা আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে।

এই হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যেই দেখা দিয়েছে রাজনৈতিক তরজা। ঘটনার খবর পাওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় সিট। বোমাবাজির এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার মানুষদের মধ্যে ।গ্রামে পুলিশি টহল থাকলেও আতঙ্ক যেন তাদের পিছু ছাড়ছে না।এই পরিস্থিতিতে একে একে গ্রাম ছাড়ছে ভাদু শেখের পরিবারসহ গ্রামের বহু পরিবার।রামপুরহাটের বগটুই পরিণত হয়েছে থমথমে পরিবেশে।
মঙ্গলবার সকাল না হতেই ঘটনাস্থলে এসে প্রথমেই উপস্থিত হয় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল।তারপরই ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম।
রামপুরহাট কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠান রাজ্যপালকে। এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল । রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ফের সরব হন তিনি। এ বিষয়ে মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিলেন ধনকড়।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী