সময় কলকাতা ডেস্ক: ডুয়ার্সের বানারহাট ও বিন্নাগুড়ি শহরের মাঝ দিয়ে গিয়েছে ৩১ সি জাতীয় সড়ক এবং গয়েরকাটরের মাঝ দিয়ে গিয়েছে এশিয়ান হাইওয়ে ৪৮। এই দুই রাস্তার দু’পাশে থাকা সরকারি জমি এবং ফুটপাত দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ। গড়ে উঠেছে বড় বড় ইমারত ও দোকান। ধীরে ধীরে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠছে রাস্তাগুলি। জমি দখলমুক্ত করতে বানারহাট, বিন্নাগুড়ি এবং গয়েরকাটা শহরের রাস্তার পাশে থাকা দোকান ও বাড়ির মালিকদের নোটিশ দেয় জাতীয় সড়ক কর্তৃপক্ষ।

বুধবার বানারহাট ৩১সি জাতীয় সড়ক সংলগ্ন এল.আর.পি মোড়ে রাস্তার দু-পাশে থাকা বাড়িগুলোতে নোটিশ দিলেন গয়েরকাটা সাব ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার হানিফ মল্লিক। তিনি জানান, যাদের রাস্তার পাশের জমিতে বাড়ি ও দোকান রয়েছে তাঁরা বৈধ কাগজপত্র নিয়ে ২৫ তারিখ গয়েরকাটা সাব ডিভিশনের অফিসে শুনানির জন্য হাজির থাকতে বলা হয়েছে।

কী কারণে নোটিশ আমার ঠিক জানা নেই। সব কাগজপত্র ও নথি নিয়ে গয়েরকাটা সাব ডিভিশনের অফিসে যাওয়ার জন্য বলা হয়েছে জানান জাতীয় সড়কের ধারে বসবাসকারী এক বাড়ির মালিক। নোটিশ হাতে পাওয়ার পর উচ্ছেদ হওয়ার আশঙ্কায় কার্যত ঘুম উবেছে তিনটি শহরের কয়েকশো পরিবারের।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী