সময় কলকাতা ডেস্ক : ‘গো ব্যাক ফিরহাদ হাকিম’, স্লোগানে মুখরিত আনিস খানের বাড়ির সামনে বাধা পেলেন ফিরহাদ হাকিম। আনিস খানের বাড়ি ঢুকতে বাধা পেয়ে ফিরেই যেতে হল ফিরহাদ হাকিমকে । হাওড়ার আমতার সীমানা গোড়া এলাকায় ফিরহাদ হাকিম, মন্ত্রী পুলক রায়, সুকান্ত পাল ও তাজপুর অঞ্চলের প্রধান গোলাম খা শুক্রবার যেতেই প্রচুর সংখ্যায় আই এস এফ এর কর্মীরা গো ব্যাক স্লোগান দিতে থাকেন । তৃণমূল নেতারা ওই এলাকায় প্রথমে কাশেম সিদ্দিকীর সঙ্গে কথা বলেন। অতঃপর তাকে সঙ্গে করে আনিসের বাড়ি দিকে রওনা দিলেই ঘটে বিপত্তি, এমনটাই জানিয়েছেন আই এস এফ কর্মীরা। এদিন আনিসের বাড়ির ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে রাজনৈতিক ব্যাক্তিরা এসে অনুষ্ঠানকে কলঙ্কিত করতে চেয়েছিলেন তাই তাঁরা বাধা দিয়েছেন, জানিয়েছেন আই এস এফ কর্মীরা।
আনিস খানের বাড়িতে ঢুকতেই দেওয়া হল না ফিরহাদ হাকিমকে


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?