Home » হাসপাতালে ভর্তি মেয়র পারিষদ দেবাশিষ কুমার

হাসপাতালে ভর্তি মেয়র পারিষদ দেবাশিষ কুমার

সময় কলকাতা ডেস্ক: নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।চিকিৎসকদের মতে সম্ভবত নিউমোনিয়া আক্রান্ত তিনি। ৪৮ ঘন্টা না গেলে এখনই কিছু বলতে পারছেন না চিকিৎসকেরা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। ওষুধ খেয়ে জ্বর না কমায় চিকিৎসকদের পরামর্শ নেন তিনি। তাই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভরতির পরামর্শ দেন। ইতিমধ্যেই কোভিড টেস্ট করান হয়েছে। রির্পোট নেগেটিভ আসায় কিছুটা স্বস্তিতে পরিবার পরিজনেরা। কিন্তু আজ ফের জ্বর বাড়ে তাঁর। সঙ্গে মৃদু শ্বাসকষ্টও অনুভূত হয়। সে কারনেই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাকে।

About Post Author