সময় কলকাতা ডেস্ক: তাড়াহুড়ো করে যাত্রী নামাতে দিয়ে বাসের চাকায় স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যাত্রীর।পুলিশ জানিয়েছে মৃত ওই যুবকের নাম দিব্যেন্দু বিশ্বাস। শুক্রবার দুপুরে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে।এই ঘটনার পরেই অভিযুক্ত বাসের চালক ও খালাসীকে গ্রেপ্তারের দাবিতে যশোর রোড অবরোধ বাসিন্দাদের। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হলে এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাজার করতে স্ত্রীকে নিয়ে হাবরা দিয়েছিল দিব্যেন্দু। বাজার করে তাঁরা বাসে করে বাড়ি ফিরছিলেন।অভিযোগ, গাইঘাটার মণ্ডলপাড়ায় বাসটি থামার পরে দিব্যেন্দুবাবু নামার সময় আচমকাই বাসটি ছেড়ে দেয়।ফলে হুড়মুড়িয়ে পড়ে য়ান তিনি। এরপরেই তাঁর কোমরের উপর দিয়ে বাসটির চাকা চলে যায়।তাঁর স্ত্রীকে না নামিয়েই চলে যায় বাসটি। পরে মহিলা ও বাসের যাত্রীদের চিৎকার শুনে গাড়ি থামায়।

এলাকাবাসীর অভিযোগ, ডিএন ৪৪ রুটের বাসগুলি খুব বাজেভাবে চালায়। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বাধ্য হয়েই তাঁরা এদিন রাস্তায় নেমেছেন।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
আদালত চত্বরে প্রবল ক্ষোভের মুখে অরুণ ভৌমিক
২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় গ্রেফতারি শুরু, পাকড়াও দত্তপুকুরের তৃণমূল নেতা