Home » ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করলো হাওড়া সিটি পুলিস।

ট্রাফিক নিয়ম শেখাতে বাটুলকে হাতিয়ার করলো হাওড়া সিটি পুলিস।

সময় কলকাতা ডেস্ক: খাতায় কালো সাদা কালির আঁচড় থেকে গ্রাফিটিতে উঠে এল বাটুল দ্যা গ্রেট।এই কার্টুন সিরিজের স্রষ্টার জেলায় হাওড়ায় দেওয়াল চিত্রে বাটুলকে তুলে আনল হাওড়া সিটি পুলিস।এই বছর ১৮ ই জানুয়ারী মারা যান বাংলার অন্যতম কার্টুনিষ্ট নারায়ণ দেবনাথ। তাই হাওড়া সিটি পুলিস ,সেভ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে অভিনব উদ্যোগ তাঁকে শ্রদ্ধা জানাতে। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের মানুষকে পথ চলা শেখাতে নারায়ণ দেবনাথের কার্টুন চরিত্রগুলিকে নিয়ে এল দেওয়ালে।

হাওড়া স্টেশন সংলগ্ন ঋষি বঙ্কিমচন্দ্র সরণী দিয়ে গেলে দেওয়ালে চোখে পড়বে ট্রাফিক নিয়ম শেখাতে অন্য ধরনের এই ছবি গুলি।নারায়ণ দেবনাথের গুনগ্রাহী অনেকেই দাবি করেন শিল্পী জীবিত অবস্থায় বাটুলকে দিয়ে করোনা অতিমারি নিয়ে সচেতনার বার্তা দেওয়ার উদ্যোগ নিয়ে ছিলেন।কিন্তু অসুস্থার কারণে অসম্পূর্ন থেকে যায় সেই কাজ।শিল্পী নারায়ণ দেবনাথের সেই স্বপ্ন অধরা থেকে গেছে।

তবে হাওড়া সিটি পুলিসের ট্রাফিক ডিভিশন বাটুলকে নিয়ে এল পথ চলতি মানুষকে পথের নিয়ম কানুন নিয়ে সচেতন করতে। হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের ইন্সপেক্টর সুকান্ত কর্মকার জানান, নারায়ণ দেবনাথ বাঙালির মনিকোঠায় রয়েছে।তাঁর সৃষ্টি কোনোদিন ভোলা যাবেনা।তাই তাঁকে শ্রদ্ধা জানাতেই মূলত এই উদ্যোগ।

দেওয়ালের কমিকসে নারায়ণ দেবনাথের ছবি রাখা হয়েছে পথ চলতি মানুষকে আরো বেশি ট্রাফিকের নিয়ম নিয়ে সচেতন করতে।ছবিতে দেখা যাচ্ছে হাতে হেলমেট নিয়ে হাজির নারায়ন দেবনাথ সৃষ্ট বাটুল দি গ্রেট।সঙ্গে হাঁদা ভোঁদাও রয়েছে।দেওয়ালে আঁকা হেলমেটহীন বাইক আরোহিদের দাঁড় করিয়ে ধমক বাটুলের, হেলমেট পরবি নাকি হাজার টাকা জরিমানা দিবি।দেওয়ালে ফুটিয়ে তোলা কমিকসে দেখা যাচ্ছে হেলমেট না পড়লে দুর্ঘটনা যে ঘটতে পারে সে উপদেশ দিচ্ছে বাটুল।বইয়ের পাতা থেকে হাওড়ার রাস্তায় বাটুল ও হাঁদা ভোঁদাকে পেয়ে পথ চলতি মানুষ এক বার ঘাড় উঁচিয়ে দেখে নিচ্ছেন ব্যপার টা কি। আর তাতেই নিজেদের লক্ষ সফল হচ্ছে বলে দাবি হাওড়া স্টেশন ট্রাফিক গার্ডের।

About Post Author