সময় কলকাতা ডেস্কঃ খাবারের লোভ দেখিয়ে দুই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ। দাদুর বয়সী একজন প্রৌঢ়ের হাতে যৌন লালসার শিকার হয় দুই নাবালিকা। ঘটনার বিষয় জানাজানি হতেই পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্তকে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির নগেন্দ্রপুর সামন্তপাড়ায়। ধৃতের নাম অজয় মণ্ডল। বয়স ৪৬।তিনি পেশায় রাজমিস্ত্রি ।

স্থানীয় সূত্রে খবর, বেশকিছুদিন ধরেই দুই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে যৌন নির্যাতন চালাত অজয়। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে এসে গোটা বিষয়টি জানায় ওই নাবালিকারা।এরপর পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার। যৌন নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় অজয় মণ্ডলকে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।পুলিশ জানিয়েছে, ধৃত অজয় মণ্ডলের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে শনিবার ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হয়।


More Stories
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?