সময় কলকাতা ডেস্কঃ বিহারে গঙ্গায় লঞ্চ ডুবি। ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ভালুকার এক ট্রাক ড্রাইভারের।মৃতের নাম বিকি মহলদার(২২)।আকশ্মিক এই ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া।অবশেষে রবিবার সকালে মৃত ওই ট্রাক ড্রাইভারের দেহ হরিশ্চন্দ্রপুরের ভালুকা গ্রামে এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে স্থানীয়রা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার গভীর রাত্রে বিহারের সাহেবগঞ্জ ঘাট থেকে মনিহারি ঘাট যাওয়ার উদ্দেশ্যে গঙ্গার উপর দিয়ে লঞ্চে করে প্রায় ১৮ টি ট্রাক পরিবহন করা হচ্ছিল।সেসময়ই মনিহারি ঘাট ঢোকার মুখে দাঁড়িয়ে থাকা অপর একটি লঞ্চের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে।আর তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে ওই লঞ্চটি উল্টে যায়।লঞ্চে থাকা ১১ টি ট্রাক নিমেষের মধ্যে গঙ্গায় তলিয়ে যায়।ওই সময় গঙ্গায় পড়ে যাওয়া একটি ট্রাকের ড্রাইভার বিকি মহলদার ঘুমন্ত অবস্থায় থাকায় সেও ডুবে যায়।ট্রাকে থাকা খালাসী ট্রাক ডুবে যাবার আগেই গঙ্গায় লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় লঞ্চঘাট এলাকায়।
মর্মান্তিক দুর্ঘটনার পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ট্রাকের খালাসীর তরফে বাড়ির লোককে খবর দেওয়া হয়।খবর পেয়ে প্রশাসনিক সাহায্য নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে যায় পরিবারের সদস্যরা।এরপর এনডিআরএফ এর তৎপরতায় মৃত ড্রাইভার বিকির মহলদারের উদ্ধার করে বিহারের এক হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।এরপর রবিবার বিহার থেকে তার দেহ নিজের গ্রামে নিয়ে আসা হয়।সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে,মৃত বিকি মহলদারের বছর দুয়েক আগে বিয়ে হয়েছিল।তাঁর বাড়িতে স্ত্রী,৬ মাসের একটি সন্তান সহ বৃদ্ধ বাবা-মা রয়েছে।ভিন রাজ্যে দীর্ঘদিন ধরেই বড় ট্রাক চালিয়েই অর্থ উপার্জন করত সে।বিকির এই মর্মান্তিক মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার।কি ভাবে এখন সংসার চলবে বুঝতে পারছেন না তারা।


More Stories
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১
লিভ ইন সম্পর্কে থাকা মহিলার দেহ উদ্ধার মধ্যমগ্রামের হোটেল থেকে