Home » দুষ্কৃতীদের এলোপাথাড়ি ভোজালির কোপে মৃত্যু যুবকের

দুষ্কৃতীদের এলোপাথাড়ি ভোজালির কোপে মৃত্যু যুবকের

সময় কলকাতা ডেস্ক: আচমকা দুষ্কৃতী হামলায়  ছুরিকাহত হয়ে মৃত্যু হল বছর ২৩ এর যুবকের।এই ঘটনাকে কেন্দ্রকরে রবিবার রাতে উত্তেজনার সৃষ্টি হয় গোবরডাঙা থানা বেরগুম এক নম্বরের নলপুল এলাকায়। মৃত যুবকের নাম অঙ্কন ভঞ্জ চৌধুরী। তিনি স্থানীয় একটি মোবাইলের দোকানে কাজ করতেন । তবে কি কারণে কে বা কারা  এই খুন করল তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোবাইলের দোকানের কাজ সেরে এদিন রাতে ওই যুবক বাড়ি ফিরছিলেন। সাইকেলে করে বাড়ি ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী আচমকাই তাঁর উপর হামলা করে। এলোপাথাড়ি মারধরের পাশাপাশি ছুরি দিয়ে কোপায়।অঙ্কনের আর্তনাদ শুনে এলাকার বাসিন্দারা আসার আগেই দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা দেখেন ওই যুবকের সারা শরীরে রক্তে ভেসে যাচ্ছে। এরপরই দ্রুত তাকে হাবরা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।ইতিমধ্যেই ওই খুনের ঘটনায় সন্দহজনক একজনকে পুলিশ আটক করেছে।

 

About Post Author