সময় কলকাতা ডেস্ক : ভরা মঞ্চে স্ত্রীকে নিয়ে মস্করা করায় সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে গিয়ে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। আর তা নিয়ে রীতিমতো তোলপাড় হয় গোটা বিশ্ব। পরে অবশ্য সেই ঘটনার জন্য দু:খ প্রকাশ করেন অভিনেতা উইল স্মিথ।সেই চড় প্রসঙ্গে এবার নিজের বক্তব্য পেশ করলেন উইল স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেট।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে জাডা লেখেন, “এটা সেরা হয়ে ওঠার মরশুম। আমি সেটাই করছি।” এই পোস্টটি করবার পর থেকে চড় প্রসঙ্গে জাডার মনের ভাব স্পস্ট হয়ে উঠেছে।
অস্কারের মঞ্চে সঞ্চালক ক্রিস রকের গালে সপাটে চড় মেরেছিলেন উইল স্মিথ ।

উইল স্মিথের কার্যকলাপ দেখে দর্শকাসনে বসে থাকা হলিউড তারকারা তাজ্জব বনে যান। সোমবার দিনভর এই নিয়ে বিতর্কে তোলপাড় ছিল সোশ্যাল মিডিয়া। নিজের কৃতকর্মের জন্য অবশ্য পরে ক্ষমা চান অভিনেতা।


More Stories
আসছে ভুতু আয়া ভাগো
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?