সময় কলকাতা ডেস্কঃ মাটিয়ায় কিশোরী ধর্ষণের ঘটনার মাস্টারমাইমাইন্ড পিসিই। তার পরিকল্পনাতেই গোটা ঘটনা ঘটেছে। পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য কিশোরীর পিসি তার প্রেমিককে ব্যবহার করেছিল পুলিশ হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদ করে এমনটাই দাবি পুলিশের। ছয় দিনের পুলিশি হেপাজতের পর শুক্রবার মাটিয়া ধর্ষণ কান্ডে ধৃতদের বসিরহাট আদালতে তোলা হল।গত ২৩ শে মার্চ মাটিয়াতে এক কিশোরী ধর্ষিতা হয়।রামপুরহাট ও পাড়ুই খুনের মাঝেই উত্তর ২৪ পরগনার মাটিয়ার ধর্ষণের ঘটনা রাজ্য রাজনীতিতে বিতর্কের ইন্ধন যোগায়।

ইতিমধ্যে মাটিয়া কিশোরী ধর্ষণের ঘটনা নিয়ে কংগ্রেসের তরফে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়।জনস্বার্থে মামলাটি দায়ের করেন আইনজীবী সুমিত্রা নিয়োগী। হাইকোর্ট মাটিয়া ধর্ষণ মামলায় নির্দেশ দেয় রাজ্য পুলিশকে। সেই নির্দেশে হাইকোর্ট বসিরহাট জেলা পুলিশকে অবিলম্বে কেস ডায়েরি ও মেডিকেল রিপোর্ট জমা দিতে বলে। একই সঙ্গে নির্যাতিতার সুচিকিৎসার ব্যবস্থা করার নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট।

মাটিয়া থানার পুলিশের তদন্তে উঠে আসে ২৩ মার্চ মাটিয়াতে পিসির প্রেমিকের দ্বারা ধর্ষিতা হয় এক কিশোরী।অভিযোগ,ভাইঝিকে ধর্ষণের পরিকল্পনা ও মদত ছিল পিসির।পুলিশি তদন্তে উঠে আসে এই ধর্ষণের ঘটনার মাষ্টার মাইন্ড হল পিসি রোজিনা বিবি।তিনি তার প্রেমিক শহর আলী সর্দার ওরফে সাগরকে ব্যবহার করেছে।

তদন্তে নেমে মাটিয়া থানার পুলিশ সাগর ও নির্যাতিতার পিসি রেজিনা বিবিকে গ্রেপ্তার করে।মাটিয়া থানার পুলিশের দাবি, ঘটনার ২৪ ঘন্টার মধ্যে তারা এই ধর্ষণের ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।২৪ শে মার্চ তাদের গ্রেপ্তার করার পরের দিন ধৃতদের বসিরহাট আদালতে হাজির করায় মাটিয়া থানার পুলিশ। ঐ নির্যাতিতা গুরুতর অসুস্থ অবস্থায় কলকাতায় একটি মেডিক্যাল কলেজে বর্তমানে চিকিৎসাধীন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী