সময় কলকাতা বীরভূম: রামপুরহাটের বগটুইতে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকেই সরকারি ভাবে জানানো ও উদ্ধারের কাজে থাকা দমকল কর্মীদের দেওয়া মৃতের সংখ্যায় ফারাক ছিল।তাই বগটুই কাণ্ডে মৃতু সংখ্যা বিভ্রাট নিয়ে তদন্ত নামলো সিবিআই।।শুক্রবার রাতে ঘটনা স্থলে যান সিবিআইয়ের সদস্যরা।সঙ্গে নিয়ে যান ঘটনার দিন যে দমকল কর্মীরা আগুন লাগার ঘটনায় উদ্ধারের কাজে ছিলেন। সূত্রের খবর, দমকল কর্মীদের কাছ থেকে ঘটনার দিন ও পরের দিন কোথা থেকে কিভাবে তাঁরা দেহগুলি উদ্ধার করেছিলেন তা জানতে চান। প্রসঙ্গত, বগটুইতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধারকাজ চালানোর সময় মোট ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিলেন দমকলকর্মীরা

সরকারি পরিসংখ্যান বলছে বগটুই গ্রামে ভাদু শেখ খুন হওয়ার পর বাড়িতে আগুন লাগানোর ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের জিজির পাশাপাশি ঘটনাস্থলে সরকারিভাবে মৃতের সংখ্যা ৮ জন বলে দাবি করেন মুখ্যমন্ত্রীও।পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ৯ হয়।

কিন্তু সরকারি তথ্য ও দমকলকর্মীদের দেওয়া বয়ানে মৃত্যুর সংখ্যায় ফারাক রয়েছে। তাই বগটুইয়ের ঘটনায় মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে এবার তৎপর হয়েছে সিবিআই। শেষ পর্যন্ত ওই ঘটনায় মৃতের সংখ্যা বাড়ে কিনা সেটাই দেখার।


More Stories
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
“বাপের নাম ঠিক থাকলে ডায়মন্ড হারবারে লড়বে ” : অভিষেককে চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
শিক্ষা দুর্নীতিকে গুরুতর পাপ বলার পরেও বিরোধীদের কাঠগড়ায় প্রধানমন্ত্রী