সময় কলকাতা ডেস্কঃদীর্ঘদিন ধরে বন্ধ থাকা ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃত দেহ।জলপাইগুড়ি শহরের দিশারী মোড় এলাকার ঘটনা।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।খবর পেয়ে কোতয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।মৃত ওই ব্যক্তির নাম দুঃশাসন বারিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল মৃত ওই ব্যক্তির ঘর।বেশ কিছুদিন ধরে তিনি অফিসেও যাচ্ছিল না । তিনদিন ধরে তাঁর কোনো খোঁজও মিলছিল না।শনিবার সকালে তাঁর বাড়িতে সহকর্মীরা খোঁজ নিতে আসেন।অনেক ডাকাডাকি করলেও তাঁর কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয় তাঁদের।এরপরই স্থানীয়রা খবর দেন কোতয়ালি থানায়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।বন্ধ ঘরের তালা ভেঙেই দেখেন মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন দুঃশাসন বাবু।পাশাপাশি ওই ঘরের মেঝেতে মদের খালি বোতলও পড়ে থাকতে দেখে পুলিশ।এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়।

মৃত ওই যুবক পেশায় ঠাণ্ডাপানীয় কোম্পানির কর্মী ছিলেন বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর অম্লান মুন্সী । ঘটনার প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান,সম্ভবত মদ্যপান করতে করতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিশ।এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।অন্তত দুদিন আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে পুলিশের অনুমান।তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ এবং সময় জানা যাবে।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?