সায়ন মোদক সময় কলকাতা: পুলিশের গাড়িতে নয়, আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ স্টিকার লাগানো অটোতে। এমনই চিত্র ধরা পড়ল নদীয়ার শান্তিপুর থানায়।পুলিশের নিজস্ব গাড়ি বা পিজম ভ্যান বাদ দিয়ে কেন অটোতে করে গ্রেপ্তার করা আসামীদের আদালতে নিয়ে আসা হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন।

প্রতিদিন যে সমস্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় নিয়ম অনুযায়ী তাদের পরের দিন আদালতে তুলতে হয়। পুলিশের গাড়ি করে যথেষ্ট নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তদের আদালতে তোলা হয়। কিন্তু পুরোপুরি উল্টো ছবি ধরা পরল নদীয়ার শান্তিপুর থানায়। অটোতে পুলিশ স্টিকার লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে গ্রেপ্তার করা অভিযুক্তদের। রয়েছেন একজন কনস্টেবল এবং একজন সিভিক ভলেন্টিয়ারও।

সূত্রের খবর, এর আগেও বেশ কয়েকদিন অটোয় করে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্তদের। এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। অটোর মত খোলামেলা গাড়িতে প্রায় ১৫ কিলোমিটার রাস্তা পেরিয়ে আদালতে নিয়ে যাওয়ার সময় যদি কোন রকম দুর্ঘটনা ঘটে তার দায়ভার কে নেবে? পাশাপাশি যদি দুষ্ক়তীরা কোনওভাবে পালিয়ে যায় তার দায় জেলা পুলিশ নেবে তো ? প্রশ্ন তুলছে আমজনতা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী